Sunday, April 22, 2012

ছাত্রদলের দুই নেতাকে চোখ বেঁধে ও সিলিং ফ্যানের রিং এর সঙ্গে ঝুলিয়ে পিটিয়েছে


প্রতিদিন ২৪ ডেস্ক
খুলনায় ছাত্রদলের দুই নেতাকে চোখ বেঁধে ও সিলিং ফ্যানের রিং এর সঙ্গে ঝুলিয়ে পিটিয়েছে পুলিশ। রোববার খুলনা সদর থানায় এ ঘটনা ঘটে।
এ নিয়ে প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নির্যাতনকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে।

রোববার সকালে খুলনা সরকারি কমার্স কলেজের ছাত্রদল নেতা মাহমুদুল হক টিটো ও মুন্নাকে নগরীতে হরতাল চলাকালে পিকেটিং করার সময় পুলিশ আটক করে। তাদের থানায় এনে প্রথমে চোখ বাঁধা হয়। এরপর হাত দড়ি দিয়ে বেঁধে ফ্যানের রিংয়ের সঙ্গে ঝুলানো হয়। ওই অবস্থায় তাদের পেটান খুলনা সদর থানার ওসি এম কামরুজ্জামান। তাদের চিৎকারে ওই কক্ষে সাংবাদিকরা ঢুকতে চাইলে পুলিশ তাদের বের করে দেয়।
এ ঘটনাকে অমানবিক ও ন্যক্কারজনক উল্লেখ করে খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু দোষী পুলিশ কর্মকর্তার বিচার দাবি করেছেন।
 
এ দিকে এ খবর ছড়িয়ে পড়লে পুলিশের ঊর্ধ্বতন মহল বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। খুলনা আওয়ামী লীগের প্রভাবশালী নেতার ছত্রছায়ায় ওই অভিযুক্ত পুলিশ কর্মকর্তা দাপট দেখান।

No comments:

Post a Comment