Sunday, April 22, 2012

আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে: অর্থমন্ত্রী


প্রতিদিন ২৪ ডেস্ক
আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে এমন ইঙ্গিত দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আমার মনে হয় সরকার পরিবর্তন হবে না। যদি হয় তাহলে এই সরকারের কোনো উন্নয়ন প্রকল্প পরবর্তী সরকার বন্ধ করতে পারবে না। আর যদি করে তাহলে অর্থনৈকিভাবে তা গ্রহণযোগ্য হবে না।

রোববার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে ইকোনেমিক রিপোর্টার্স ফোরাম’-এর সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘‘আমাদে লক্ষ্য রয়েছে ২০১৬ সাল নাগাদ নয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প হাতে নেয়া রয়েছে। এটি বিএনপি এসে কী করে বন্ধ করবে। এটিকে বাদ দিয়ে কেউ সরকারে থাকতে পারবে না।’’
অর্থমন্ত্রী বলেন, ‘‘আমাদের জাতীয় উন্নয়নে বড় বাধা হলো রাজনৈতিক বিভাজন। বিভাজন থাকবে না তা নয়, তবে বিভাজনটাকে সংকুচিত করতে হবে।’’

বর্তমান সময়ে জাতীয় প্রবৃদ্ধি বেড়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “গত ১৬ বছর উন্নয়ন বঞ্চিত ছিল দেশ। ২০০১ এবং ২০১১ এ মধ্যে পার্থক্য দেখুন, সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। বর্তমানে প্রবৃদ্ধি দ্বিগুণ।’’
রফতানি দ্বিগুণ হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, ‘‘পরবর্তী ১০ বছরে আমরা যদি দুই মিলিয়ন জনশক্তি রফতানি করতে পারি, তাহলে জাতীয় প্রবৃদ্ধি অর্জনে আরো সহায়ক হবে। তবে এর জন্য জনশক্তিকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।’’   
তিনি বলেন, ‘‘বর্তমান সরকারের সময় প্রত্যেক সূচকই দ্বিগুণ হয়েছে। কিন্তু আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী তা বিশ্বাসই করতে চান না।’’  

No comments:

Post a Comment