প্রধান বিরোধী দল বিএনপির হরতাল ও যানবাহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে
মারার প্রতিবাদে রোববার বিকেলে প্রতিবাদ সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা মহানগর আওয়ামী লীগ এ
প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।
বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে
দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের
কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
No comments:
Post a Comment