প্রতিদিন ২৪ ডেস্ক
প্রধান বিরোধী দল বিএনপির ডাকা
রোববারের সকাল সন্ধ্যা হরতালে বন্ধ হয়ে গেছে নগর জীবনের স্বাভাবিক পরিক্রমা।
রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে দেখা যায় রাস্তায় যানবাহন যেমনি কম, তেমনি যাত্রীর
উপস্থিতি তার চেয়েও কম।
এর আগের হরতালগুলোতে দেখা গেছে
রাস্তায় যানবহনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের দীর্ঘ সারি। কিন্তু রোববার দেখা গলে
ভিন্ন চিত্র। কিছু কিছু গাড়ি চললেও তাতে যাত্রীর সংখ্যা ছিল হাতেগোনা।
এদিকে ফার্মগেট থেকে
নিউমার্কেট রুটের লেগুনাগুলোকেও যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। মতিঝিল থেকে
ছেড়ে আসা মিরপুর ও গাবতলীগামী বাসগুলোতেও তেমন যাত্রী চোখে পড়েনি।
ফার্মগেট বিআরটিসি’র বাসের টিকিট
বুথের ইনচার্জ রাজিবুল হক বলেন, “বিআরটিসি’র প্রায় সবগুলো
বাস চলছে। তবে যাত্রী নেই বললেই চলে। গতকালকের গাড়ি পোড়ানোতে অনেকেই ভয়ে আজ বাসা
থেকে বের হয়নি।”
প্রসঙ্গত, গতকাল রাজধানীতে
পাঁচটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে খিলগাঁওয়ে একজন আগুনে পুড়ে মারা যায়।
No comments:
Post a Comment