প্রতিদিন ২৪ ডেস্ক
নীলফামারীর
জলঢাকা উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের ফিল্ড সুপারভাইজার ও উপজেলা
পরিষদের গাড়িচালক পদে দলীয় প্রার্থীকে না নেয়ায় গতকাল ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা
অফিস ভাঙচুর ও দুই কর্মকর্তাকে মারধর ও লাঞ্ছিত করেছে।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর জলঢাকা অফিসের
পাঁচটি ফিল্ড সুপারভাইজার পদে শুক্রবার ও জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যানের
গাড়িচালক পদে শনিবার লিখিত পরীৰা অনুষ্ঠিত হয়
। ওই দিনই লিখিত পরীৰার
ফলাফল ঘোষণা করা হয়। এতে সরকারদলীয় লোকজনের নাম না থাকায় গতকাল সকালে
উপজেলা যুবলীগের সভাপতি বাহাদুরের নেতৃত্বে ৫০-৬০ জন ছাত্রলীগ ও যুবলীগের
নেতাকর্মী উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। নিয়োগ পরীৰা স্বচ্ছ হয়নি
এ অভিযোগে দুপুর ১২টায় তারা স্থানীয় সরকার ও প্রকৌশল কার্যালয় এবং উপজেলা খাদ্য
নিয়ন্ত্রকের কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিল মণ্ডল
বাধা দিলে তাকে বেদম মারদর করা হয়। এ ছাড়া উপজেলা প্রকৌশলী মতিয়ার রহমানকে লাঞ্ছিত
করা হয়। গুরম্নতর আহত অবস্থায় আব্দূল জলিল মণ্ডলকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে
ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উপজেলা চত্বরে অতিরিক্ত
পুলিশ মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ
আলী জানান, বিধি মোতাবেক নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে সরকারদলীয় প্রার্থী
বাদ পড়ায় তারা ৰিপ্ত হয়ে ভাঙচুর ও কর্মকর্তাদের মারধর করেছে। এ ব্যাপারে জলঢাকা উপজেলা
নির্বাহী কর্মকর্তা সারোয়ার হোসেন কোনো মনৱব্য করতে রাজি হননি।
No comments:
Post a Comment