প্রতিদিন ২৪ ডেস্ক
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচিতে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়াকে স্মৃতিসৌধে যেতে বাধা দেয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলায়’ চার্জশিট দেয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এ কর্মসূচির আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামা ওবায়েদ।
জয়নুল আবদিন ফারুক বলেন, “আশা করি আপনারা (সরকার) আগামী ৯০ দিনের আগেই বাজেট অধিবেশন ডাকবেন এবং সেখানে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিল পাশ করবেন।”
সংসদের অশালীন বক্তব্যের সমালোচনা করে ফারুক বলেন, “আমাদের দল বা নেত্রী কখনো এমন অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিতে আমাদের উৎসাহ দেয় না।”
তিনি বলেন, “খালেদা জিয়াকে স্মৃতিসৌধে যেতে বাধা দেয়ার জন্য সরকারের ক্ষমা চাওয়া উচিত।”
মানববন্ধনের আরো বক্তৃতা করেন যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন প্রমুখ।
No comments:
Post a Comment