প্রতিদিন ২৪ ডেস্ক
শহরে বিভিন্ন সড়কে রিকশা চলাচল করলেও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল।
রোববার সকাল ৮টায় শহরের প্রধান সড়কের শায়েস্তানগর ঈদগাহ এলাকা থেকে পুলিশ ৪ পিকেটারকে আটক করেছে। এরা হলেন- আজিজুল ইসলাম (৩৫), সুমন মিয়া (৩০), জুয়েল মিয়া (২৮) ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ (৩০)।
শহরের শায়েস্তানগর, কোর্ট স্টেশন, বেবিস্ট্যান্ড, পৌর বাস টার্মিনাল, চৌধুরীবাজার খোয়াইমুখ পয়েন্টসহ বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের গুটি কয়েক নেতাকর্মী অবস্থান করছেন। তবে তাদের জোরালো পিকেটিং করতে দেখা যায়নি।
এছাড়া, জেলার চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ, লাখাই, বাহুবল ও বানিয়াচং উপজেলায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সকালে আটককৃতরা পুলিশর ওপর হামলা মামলার আসামি।
No comments:
Post a Comment