প্রতিদিন ২৪ ডেস্ক
রোববার হরতাল চলাকালে সকাল পৌনে এগারোটা থেকে সোয়া ১১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
ফকিরাপুল মোড় ও কাঁচাবাজার এলাকায় সকাল ১০টা ৪৫ মিনিটে পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর ১১টা ১১ মিনিটে বিস্ফোরিত হয় আরও একটি ককটেল। এর দু’তিন মিনিটের মাথায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় সেখানে সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে ছাত্রদলের কিছ্ু নেতা-কর্মী সমবেত হচ্ছিলো। ককটেল বিস্ফোরণের পর পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়।
এদিকে নটরডেম কলেজের বিপরীতের গলি দিয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে ১৫/ ২০ জনের একটি দল মিছিল নিয়ে মূল রাস্তায় উঠতে চাইলে তাদের ধাওয়া দিয়ে লাঠিপেটা করে পুলিশ। এতে শামীম ও আহসান নামে কেন্দ্রীয় কমিটির দু’নেতা আহত হন।
এছাড়া পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিশ্ববিদ্যায় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি খলিলুর রহমান খলিলকে আটক করে পুলিশ।
No comments:
Post a Comment