প্রতিদিন ২৪ ডেস্ক
রোববার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের উদ্দেশে ফারুক বলেন, ‘যারা এদেশে বাকশাল কায়েম করেছে, তারা গণমাধ্যমকে গলাচিপে হত্যা করছে। তাদের হাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না।’
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে অর্থ নেওয়া প্রসঙ্গে তিনি আওয়ামী লীগের উদ্দেশে বলেন, ‘আপনারাই বিদেশ থেকে টাকা নিয়ে এসেছেন।’
মুক্তি পরিষদের সভাপতি রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, বিএনপির চট্টগ্রাম সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।
No comments:
Post a Comment